যশোরের চাঁচড়া এলাকায় রাস্তার পাশে মাছের পোনা বিক্রির দৃশ্য
আমাদের দেশে চাষ হওয়া মাছের বড় একটি অংশই রুইজাতীয়। এসব মাছের মধ্যে রয়েছে—মেজর কার্প (রুই, কাতলা, মৃগেল ও কালবাউস) এবং চাইনিজ কার্প (সিলভার কার্প, বিগহেড কার্প, কমন কার্প ও গ্রাস কার্প)। এসব মাছ ছাড়াও মাগুর, শিং, থাই পাঙ্গাসসহ আরও কিছু মাছ আমাদের দেশে চাষ হয়ে থাকে।
যশোরের চাঁচড়া এলাকা মাছের হ্যাচারি ও মাছের পোনা উৎপাদনের জন্য সবসময়ই বিখ্যাত। এখানে কার্পজাতীয় মাছের পোনার পাশাপাশি অ-কার্পজাতীয় অনেক মাছের পোনাও সহজলভ্য। যেমন—শিং, পাবদা, মাগুর (দেশি, আফ্রিকান ও হাইব্রিড), দেশি কই, চিতল ইত্যাদি।
পোনা ব্যবসায়ীরা রাস্তার পাশে প্লাস্টিকের জারে এসব মাছের পোনার নমুনা রেখে বসে থাকেন। ক্রেতারা নমুনা দেখে প্রয়োজন অনুযায়ী পোনা নির্বাচন করতে পারেন। ক্রেতার পছন্দ অনুযায়ী ব্যবসায়ীরা তাদের পাশের পুকুর থেকে পোনা সরবরাহ করেন। সম্ভবত বাংলাদেশে এ ধরনের নমুনাভিত্তিক পোনা বিক্রির ব্যবস্থা সবচেয়ে বেশি দেখা যায় এই এলাকাতেই। জারে প্রদর্শনের সময় বিক্রেতারা কিছুক্ষণ পরপর পানি পরিবর্তন করে দেন এবং মাংসাশী পোনাগুলোর জন্য খাবারও সরবরাহ করা হয়। খাবার হিসেবে টিউবিফেক্স ব্যবহার করা হয়, যা স্থানীয়ভাবে সংগ্রহ করা হয়।
চাঁচড়া এলাকায় পাওয়া অ-কার্পজাতীয় মাছের পোনা ও মূল্যতালিকা (আকারসহ)
দেশি কই (১–১.৫ ইঞ্চি) = প্রতিটি ২ টাকা
আফ্রিকান মাগুর (১–১.৫ ইঞ্চি) = প্রতিটি ৮০ পয়সা
হাইব্রিড মাগুর (১–১.৫ ইঞ্চি) = প্রতিটি ৮০ পয়সা
দেশি মাগুর (১–১.৫ ইঞ্চি) = প্রতিটি ৩ টাকা
শিং (১.৫–২ ইঞ্চি) = প্রতিটি ৩ টাকা
পাবদা (৩–৩.৫ ইঞ্চি) = প্রতিটি ৫ টাকা
রেড তেলাপিয়া (১–১.৫ ইঞ্চি) = প্রতিটি ১ টাকা
থাই পাঙ্গাস (৪–৪.৫ ইঞ্চি) = প্রতিটি ৭ টাকা
চিতল (১ ইঞ্চি) = প্রতিটি ৩.৫ টাকা
চিতল (৩–৪ ইঞ্চি) = প্রতিটি ২৫ টাকা
এছাড়া ব্ল্যাককার্প মাছের পোনাও এখানে পাওয়া যায়। ৫–৭ ইঞ্চি আকারের প্রতিটি পোনার মূল্য ৩৫ টাকা।










0 comments:
মন্তব্য করুন